আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে ডাকাতি এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শ্যামনগরে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি মৃত তারিক গাজীর ছেলে আরব আলী গাজীর। পরিবার সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংকটের কারণে শনিবার রাতে আরব আলী গাজী ও তাঁর ছেলে মতিউর রহমান নান্টু শ্যামনগর উপজেলা সদরের তাদের পেট্রোল পাম্পে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার রান্নাঘরের জানালা দিয়ে স্প্রের মাধ্যমে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। রাত ৯টার দিকে ওই খাবার খাওয়ার পর আরব আলীর স্ত্রী শামসুন্নাহার (৬০) ও তাঁর নাতনি আরিয়ানা (১০) বাড়ির দোতলায় এবং মতিউর রহমানের স্ত্রী রুনু ও তাঁদের চার বছর বয়সী ছেলে সিফাত নিচতলায় অচেতন হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির ওপর ও নিচতলার আলমারি ও লকার ভেঙে নগদ ৪০ লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ মোট এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মতিউর রহমান নান্টু জানান, রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তারা দেখতে পান ঘরের আলমারির তালা ভাঙা এবং সব জিনিসপত্র তছনছ করা। পরিবারের সদস্যরা তখন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়। অসুস্থ শামসুন্নাহার ও আরিয়ানাকে স্থানীয় সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলনামূলক কম অসুস্থ রুনু ও সিফাতকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি খালেদুর রহমান বলেন, এ ঘটনায় মতিউর রহমান নান্টু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে ডাকাতি এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময়: ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬