আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে জলবায়ু সংকট নিয়ে সংবাদ সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

উপকূলীয় জলবায়ু সংকট নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপকূল মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা দাবি জানানো হয়। বুধবার (২৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বারসিকের সহযোগিতায় স্থানীয়দের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন প্রান্তিক কৃষাণি লতা রানী মণ্ডল। লিখিত বক্তব্যে বলা হয়, জলবায়ু পরিবর্তনে উপকূলে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদীভাঙন, জীবিকার অনিশ্চয়তা ও ঘনঘন দুর্যোগ বাড়ছে। এতে মানুষের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব পড়ছে। সমাধান হিসেবে পানি ব্যবস্থাপনা উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণসহনশীল কৃষি প্রযুক্তি, বিকল্প জীবিকা, স্থানীয় জ্ঞানের ব্যবহার ও অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ৯ দফা দাবির মধ্যে রয়েছে—উপকূল মন্ত্রণালয় গঠন, বিশেষ জলবায়ু বাজেট, নিরাপদ পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ, কার্যকর জলবায়ু নীতি, অবকাঠামো উন্নয়ন, লোকায়ত জ্ঞানের স্বীকৃতি, কীটনাশক নিয়ন্ত্রণ ও প্রকৃত কৃষকদের প্রণোদনা। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে ২০২৬ সালের ১ জানুয়ারি হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সংবাদ সম্মেলনে স্থানীয় যুব ও কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন লতা রানী মণ্ডল, নিমাই মণ্ডল, দেলোয়ারা বেগম, বাসন্তী মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল, সাইদুল ইসলাম ও জান্নাতুল নাইম। বারসিকের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ফিল্ড ফ্যাসিলিটেটর বরসা গাইন ও প্রোগ্রাম অফিসার মারুফ হোসেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগরে জলবায়ু সংকট নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৮:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬