আজ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কুরআনের শিক্ষা অনুসরণে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব : এমপি গাজী নজরুল ইসলাম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপির জেলা সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, খেলাফত মজলিসের জেলা আমীর মুহাদ্দিস মোস্তফা কামাল এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এমপি বলেন, পবিত্র রমজান মানুষকে সাম্য, সম্প্রীতি, ন্যায়পরায়ণতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়। তিনি বলেন, “কুরআনের শিক্ষা অনুসরণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি আরও বলেন, ধনী-গরিবের বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে সমাজ পরিচালনাই কুরআনের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় পর্যায়ে অন্যায় ও দুর্নীতি দূর করতে পারলে সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। গাজী নজরুল ইসলাম বলেন, রমজান ও কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের বরাদ্দকৃত বাজেট জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যয় করা হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি উন্নত ও সমৃদ্ধ শ্যামনগর গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে শেষ হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

কুরআনের শিক্ষা অনুসরণে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব : এমপি গাজী নজরুল ইসলাম

আপডেট সময়: ১০:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬