আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর থেকে নিখোঁজ রিফাত ঢাকায় উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত (১৩) ঢাকার একটি রিকশা গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শ্যামনগর উপজেলার জয়নগর মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে রাতে ঢাকার একটি রিকশা গ্যারেজে আশ্রয় নেওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। উদ্ধারের পর রিফাত জানায়, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে জয়নগর মোড় সংলগ্ন একটি মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুই ব্যক্তি নেমে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর রুমাল সদৃশ কিছু দিয়ে তার নাক-মুখ চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। রাত প্রায় ১০টার দিকে জ্ঞান ফিরলে সে দেখতে পায়, একই গাড়িতে তার মতো আরও দুই শিশুকে পিছনের সিটে মুখে টেপ লাগানো অবস্থায় আটকে রাখা হয়েছে। রিফাত জানায়, সে সময় অপহরণকারীদের জানায় যে সে রোজা রয়েছে। তখন তারা তাকে ইফতারের জন্য দুটি পেঁয়াজু ও পানি দেয়। পরে অপহরণকারীরা গাড়ি থেকে নেমে নাস্তা করতে গেলে সে সুযোগ বুঝে পালিয়ে যায় এবং কাছাকাছি এক রিকশাচালকের কাছে আশ্রয় নেয়। রিকশাচালকের সহায়তায় সে তার বাবা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে রিফাত তার বাবার সঙ্গে বাড়ির পথে রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপহরণকারী চক্রকে দ্রুত শনাক্ত করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগর থেকে নিখোঁজ রিফাত ঢাকায় উদ্ধার

আপডেট সময়: ০৯:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬