আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় শিশুদের স্বার্থ রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে জেজেএস-এর বাস্তবায়নে জেজেএস-এনসিভিএস প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসি অফিসার আব্দুর রহমানের উপস্থাপনায় প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, উপকূলীয় উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের সভাপতি নুর আহম্মেদ জিদান, সহসভাপতি প্রদিপ্তা রাণী, সাধারণ সম্পাদক মালিহা আক্তার আঁচলসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা। সভায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি কমাতে পরিকল্পনা ও বাস্তবায়নে শিশুদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা, শিশু ফোরামের সদস্যদের মতামত উপস্থাপন, উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও প্রতিশ্রুতি জ্ঞাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা

আপডেট সময়: ০৯:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬