আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

শ্যামনগরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ফোরামের নতুন কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় শ্যামনগর শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে লিডার্সের কেয়ার (ঈঅজঊ) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার শুভেচ্ছা বক্তব্য দেন। সভায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য হুসাইন বিন আফতাব, এম এম আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী, হিরন্ময়ী রানী, আশিকুর রহমান, মুনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী বক্তব্য দেন। আলোচনা সভায় লিডার্সের চলমান কার্যক্রম, উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপবিধি, নতুন কমিটি গঠন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে ফোরামের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো চিহ্নিতকরণ, বিভিন্ন দিবস পালন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হবে। সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে এম এম আমজাদ হোসেনকে সভাপতি, নুরজাহান ঝরণাকে সহসভাপতি, নিপা চক্রবর্তীকে সম্পাদক, আশিকুর রহমানকে সহসম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১২ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগরে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা

আপডেট সময়: ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬