আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

“টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো. আছের আলীর সঞ্চালনায় এবং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, ইউপি সদস্য দিপালী রানী গায়েন, মো. আব্দুস সালাম, মনোরঞ্জন মিস্ত্রি, রুহুল আমিন, আলহাজ শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শ্রাবনী রানী মণ্ডল, নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জলবায়ু সহনশীল ও স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবার ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসেবে দুই অগ্রসর নারী শিরিনা পারভীন ও রাবেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময়: ০৯:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬