আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নূরনগর ইউনিয়ন-এ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন-এর সভাপতিত্বে প্রতিটি পরিবারের হাতে ছোলা, চিঁড়া, চিনি, সেমাই, সুজি (১ প্যাকেট), টোস্ট, খেজুর, মুড়ি (১ প্যাকেট) ও আলু উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোবারক হোসেন (লাচ্ছু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম মনিরুজ্জামান এবং নূরনগর ক্যাটারিং সার্ভিস-এর পরিচালক মোঃ ফারুক হোসেন। এছাড়াও ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, আরাফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ আল মামুন বলেন, রমজান মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আজ ৫০টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। পুরো রমজান মাসজুড়েই আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যারা অনুদান ও সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

শ্যামনগরে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময়: ১০:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬