আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

দুঃস্থ ও মেধাবী নারী প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমত আরা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ফাতেমা খাতুন, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন তাঁদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, সে লক্ষ্যেই সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে সাতক্ষীরা জেলা প্রশাসন।
উল্লেখ্য, ৩৯ ও ৪০তম ব্যাচের মোট ২০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ২০ জন নারী প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময়: ০৬:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫