আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ০৮ আরবি সংলগ্ন এলাকা থেকে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি গ্রাম থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে। একই দিনে কাকডাঙ্গা বিওপির আরেকটি দল ভাদিয়ালি এলাকা থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় শার্ট জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা তেঁতুলতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। অপরদিকে, সুলতানপুর বিওপির আভিযানিক দল আমবাগান এলাকা থেকে প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। সবচেয়ে বড় চালানটি হিজলদি বিওপির সদস্যরা উদ্ধার করেন। তারা বড়ালি নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেন। বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক এসব অভিযানে সর্বমোট ২২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এই অভিযানের সত্যতা প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে পেশাজীবী বিভাগের দায়িত্বশীলদের বৈঠক

কলারোয়ায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময়: ১০:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬