আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় চোর আতঙ্ক: ব্যবসায়ীর বাড়িতে চুরি, এলাকায় নিরাপত্তাহীনতা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

Oplus_131072

স্টাফ রিপোর্টার: মাত্র কয়েক দিনের ব্যবধানে শহরের পুরাতন সাতক্ষীরায় তিনটি চুরির ঘটনায় চোর আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ভোর রাত ৩টার দিকে ঘোষপাড়া এলাকায় হোটেল ব্যবসায়ী সন্তোষ ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। চেতনা নাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে তারা ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে স্বর্ণের গহনা এবং নগদ টাকা অন্তর্ভুক্ত।

সন্তোষ ঘোষ জানান, “ঘুম থেকে উঠার পর দেখলাম স্ত্রী অজ্ঞান অবস্থায়। ঘরের আলমারির সব জিনিসপত্র তছনছ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিনতলার বারান্দার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করেছে।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, বিশেষ করে সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষরা আতঙ্কিত। সম্প্রতি একই এলাকায় মন্দিরে ও অন্য বাড়িতেও চুরি হয়েছে, যেখানে কয়েক কোটি টাকার মালামাল লুট হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা রাতে পুলিশ টহলের ব্যবস্থা বৃদ্ধির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরায় চোর আতঙ্ক: ব্যবসায়ীর বাড়িতে চুরি, এলাকায় নিরাপত্তাহীনতা

আপডেট সময়: ১০:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬