আজ সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ Logo প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন Logo বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি Logo সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন তালা Logo মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মুহাঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খলিষখালী ইউনিয়নের কাটাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঢাকা থেকে এলাকায় আসেন তালা–কলারোয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ। শুক্রবার জুমার নামাজের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাটাখালি গ্রামের একটি গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা পুড়ে যায়। এছাড়া একটি গরু, দুটি ছাগল ও কয়েকটি হাঁস-মুরগি আগুনে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনার খবর পেয়ে সংসদ অধিবেশন শেষে দ্রুত ঢাকা থেকে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মাদ ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নবজীবনে নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীন বরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মুহাঃ ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ১০:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬