সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এর ইমামতিতে সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের পশ্চিম মাছখোলা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ মোড়লের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৫টায় হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, মাওলানা আব্দুস সবুর ও হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়রা মরহুমকে একজন ধার্মিক ও সম্মানিত ব্যক্তি হিসেবে স্মরণ করেন। তাঁদের মতে, তাঁর জীবন ও কর্ম স্থানীয়দের কাছে দীর্ঘদিন উদাহরণ হয়ে থাকবে।
নিজস্ব প্রতিনিধি 
















