আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি ইজ্জত উল্লাহর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: “নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সভায় তিনি সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো, ইনশাআল্লাহ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, দৈনিক নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফীকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান কামরুল ও এম এ সাজেদ, এনটিভির কেএম আনিছুর রহমান এবং আরটিভির জাহাঙ্গীর হোসাইন।

এছাড়া কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, সুপ্রভাত ঢাকার বিশেষ প্রতিনিধি ফারুক হোসেন রাজ, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহির প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক সংবাদ সংযোগের জাহিদুর রহমানসহ উপজেলার প্রায় শতাধিক সাংবাদিক সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রমে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি ইজ্জত উল্লাহর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময়: ১০:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬