আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড় Logo সরকারের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ Logo আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের Logo আশাশুনিতে গোয়াল ঘরে গরু দুধ আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ বধূর মৃত্যু Logo বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দ Logo ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ Logo শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন Logo ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল Logo “সংবাদিক দায়িত্বের কথা বললেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ | তালা সাংবাদিক ইফতার” Logo লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাংবাদিক রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫ মার্চ শেরপুরের নকলা ইউএনও অফিসে আইনি প্রক্রিয়ায় তথ্য চাইতে গিয়ে দৈনিক দেশ রুপান্তরের উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ্বন্ড দেয়া হয়। যা খুবই দুঃখ জনক। বক্তারা এসময় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের সংশ্লিষ্ট ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড শিহাবুল আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড়

সাংবাদিক রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময়: ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪