আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে সামরিক অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তারিখ নিয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। বিগত সপ্তাহগুলোতে বারবার রাফাহতে অভিযান চালানোর কথা বলে আসছিলেন নেতানিয়াহু। বিশ্বনেতারা বারবার তাকে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। তবে তা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, রাফাহ সীমান্তে সন্ত্রাসী দমনে এই অভিযান জরুরি। রাফাহতে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই জানিয়ে অভিযান না চালানোর ব্যাপারে আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসস। ফ্রান্স ও জর্ডানের নেতারাও আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

আপডেট সময়: ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪