আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোলা জেলা দলকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫” স্লোগানে সাতক্ষীরায় শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্ট। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু, ছাত্রনেতা মো. আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ৪-১ গোলে ভোলা জেলা দলকে হারিয়ে জয়লাভ করে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করলেও দ্বিতীয়ার্ধে সাতক্ষীরা টানা তিনটি গোল করে জয় নিশ্চিত করে।

রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, সরকারি রেফারির দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ ও মো. রমজান আলী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

ভোলা জেলা দলকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরা

আপডেট সময়: ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫