আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।

এ পদক্ষেপের পেছনে জুলাই মাসে প্রধানমন্ত্রীর দেওয়া সেই বক্তব্যই বড় ভূমিকা রাখছে, যেখানে তিনি বলেছিলেন— সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হলে এবং একটি টেকসই শান্তিচুক্তির মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি না দিলে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে।

ব্রিটেনের এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন ধরে ধারাবাহিক সরকারগুলো বলেছিল, স্বীকৃতি তখনই দেওয়া উচিত যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তা সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে।

তবে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পূর্বে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ “সন্ত্রাসকে পুরস্কৃত করা”র শামিল।

অন্যদিকে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদে শান্তি প্রক্রিয়ার আশা টিকিয়ে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষুধা ও সহিংসতার চিত্র, যা প্রধানমন্ত্রী এর আগেও “অসহনীয়” বলে উল্লেখ করেছিলেন, সেই বাস্তবতাই ব্রিটেনকে এ পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে।

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। সূত্র: বিবিসি

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

আপডেট সময়: ০৪:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫