আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কপিলমুনিতে অজ্ঞানপার্টির কবলে যুবক, টাকাসহ ইউপি সদস্য আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো: ইস্রাফিল সানা (৩৪) নামে এক যুবকের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করেন। একই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালার খলিশখালী এলাকার সবুজ সরদার (৪১) নামে এক ইউপি সদস্যকে হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেন।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে যাত্রীবাহী বাসে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ইস্রাফিল সাতক্ষীরার আশাশুণী উপজেলার প্রতাপনগরের রুহিয়ার বিলের মুজিবর সানার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইস্রাফিল চুকনগর থেকে মোটর সাইকেল কিনতে চাচাতো ভাই ও ভাতিজাকে নিয়ে চুকনগর যাওয়ার উদ্দেশ্যে পাইকগাছা জিরো পয়েন্ট থেকে যাত্রীবাহী বাসে ওঠেন। পথিমধ্যে যাত্রীবেশে পাশের সিটে বসা সবুজ সরদার তার নাকে-মুখে চেতনানাশক স্প্রে ও বিস্কুট খাওয়ালে মূহুর্তেই তিনি অচেতন হয়ে পড়েন। এসময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে বিষয়টি কপিলমুনি ফাঁড়ির পুলিশকে অবগত করলে তাকে পুলিশ আটক করে। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে কপিলমুনি হাসপাতালে উপস্থিত এসআই শাহজুল ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, আটক সবুজ সরদার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ৪ টিসহ সর্বমোট ৫ টি মামলা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

কপিলমুনিতে অজ্ঞানপার্টির কবলে যুবক, টাকাসহ ইউপি সদস্য আটক

আপডেট সময়: ০১:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪