আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগের সিদ্ধান্ত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে বিভক্তি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে।

গত বছরের অক্টোবরে দায়িত্ব নেন ইশিবা। দায়িত্ব নেওয়ার পর তিনি মুদ্রাস্ফীতি মোকাবেলা ও এলডিপির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে রাজনৈতিক তহবিল সংগ্রহের অনিয়ম নিয়ে দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা অব্যাহত ছিল।

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বড় ধাক্কা খায় এলডিপি। নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি ও তাদের জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। চলতি বছরের জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে আবারও পরাজিত হয় জোট। ২৪৮ সদস্যের উচ্চকক্ষ নিয়ন্ত্রণে রাখতে ৫০টি আসন প্রয়োজন হলেও জোট পেয়েছে মাত্র ৪৭টি।

নির্বাচনে টানা পরাজয়ের পর ইশিবার পদত্যাগের দাবিও ওঠে। যদিও তখন তিনি দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানান এবং ভোটগ্রহণ শেষে বলেন, ‘এই কঠিন ফল আমি আন্তরিকভাবে গ্রহণ করছি, তবে এখন আমার দৃষ্টি বাণিজ্য আলোচনার দিকে।’

তবে নির্বাচনী ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় তার প্রতি ভোটারদের অসন্তোষ স্পষ্ট হয়। অবশেষে দলীয় ঐক্য বজায় রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগের সিদ্ধান্ত

আপডেট সময়: ০৯:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫