আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রোববার (৭ এপ্রিল) এই মহড়া ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে বিশ্বের এই দুই পরাশক্তি। খবর আল জাজিরার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এই চার দেশের মতো মহড়া নিয়ে আগে-ভাগে কোনো ঘোষণা দেয়নি চীন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাদের সঙ্গে একই দিনে সাগরের একই এলাকায় মহড়ার আয়োজন করেছে চীনা সামরিক বাহিনী। বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রলের আয়োজন করেছে। ইতোমধ্যেই মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনের ৩০টি সামরিক বিমান। তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীন।

এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহড়ার খবর এলো। এমন মহড়ার খবরে দুপক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিংয়ের দেশ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি

আপডেট সময়: ১১:৫২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪