আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় ১২ তলা ভবন গুড়িয়ে দিল ইসরাইল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

গাজার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার গাজা সিটির একটি ১২ তলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসরাইলি সেনারা পশ্চিম গাজার মুশতাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয়। এরপর দু’দফা বিমান হামলা চালানো হয়। প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয়। পরে একটি এফ-১৬ যুদ্ধবিমান আঘাত হানে। এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে।

এটি ছিল গাজায় অন্যতম উঁচু ভবন। এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি। ভবনের কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায়, ইসরাইলের দাবি মিথ্যা। এখানে কোনো হামাস যোদ্ধা অবস্থান করছিল না, ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষদের জন্য উন্মুক্ত ছিল।

আল জাজিরার আরেক প্রতিবেদক তারেক আবু আজযুম জানান, হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়ে আল-শিফা হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরাইলের হামলায় আশপাশের বহু অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এটিকে ইসরাইলের সামরিক অভিযানের এক নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

গাজায় ১২ তলা ভবন গুড়িয়ে দিল ইসরাইল

আপডেট সময়: ০৪:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫