আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরান মাথা নত করবে না : খামেনি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘অমীমাংসিত’ বা মীমাংসার অযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আরও বলেছেন, তেহরান কখনোই ওয়াশিংটনের চাপের কাছে মাথা নত করবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল টানা ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা স্থগিত করে।

শুক্রবার ইরান ও ইউরোপীয় দেশগুলো আবারও আলোচনায় ফেরার বিষয়ে সম্মত হওয়ার পর খামেনির এ মন্তব্য সামনে এলো। এর লক্ষ্য ছিল তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার পূর্ণাঙ্গ আলোচনা পুনরায় শুরু করা।

রবিবার খামেনি বলেন, তারা চায় ইরান আমেরিকার প্রতি অনুগত হোক। যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে, তাদের বিরুদ্ধে ইরানি জাতি সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে থাকবে। তিনি আরও বলেন, যারা আমাদের বলে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান না দিতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে, তারা শুধু বাহ্যিক বিষয় দেখে। এ সমস্যা অমীমাংসিত।

উল্লেখ্য, ফ্রান্স, বৃটেন ও জার্মানি সতর্ক করেছে যদি ইরান আলোচনায় না ফেরে তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করতে পারে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বলছে, তাদের উদ্দেশ্য কেবল শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইরান মাথা নত করবে না : খামেনি

আপডেট সময়: ০১:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫