আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর-কাতারের প্রতি আহ্বান বাইডেনের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

ইসরায়েলের সাথে জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের নেতৃবৃন্দের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুুক্তির বিনিময়ে হামাসের কাছে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার কয়েকসপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু পবিত্র রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এ প্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, কায়রোতে সপ্তাহান্তে আলোচনা হবে। তবে এ আলোচনায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সাথে সিআইয়ের পরিচালক বিল বার্নস যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়।

শুক্রবার মিসরের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের কাছে লেখা চিঠিতে একটি চুক্তিতে সম্মত হতে এবং তা মেনে চলার অঙ্গীকার হামাসের কাছ থেকে আদায় করার আহ্বান জানান বাইডেন। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে বাইডেন বলেছেন, হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্যে অবশ্যই সবকিছু করা হবে। ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। তাদের এ হামলায় প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলি নিহত হয়। এছাড়াও ২৫০ জিম্মিকে আটক করে হামাস। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে, ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর-কাতারের প্রতি আহ্বান বাইডেনের

আপডেট সময়: ০৭:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪