আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইউক্রেন ইস্যুতে বৈঠক ফলপ্রসূ হয়েছে : ইউরোপীয় নেতারা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় নেতারা। খবর সিএনএনের।

বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। এই দুই নেতার মুখোমুখি বৈঠকের পর তাদের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন তিনি।

বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সত্যিকারের অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ‘আজকের বৈঠকটি চমৎকার এবং গঠনমূলক ছিলো।’

এছাড়াও বৈঠকে অংশ নেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ন্যাটো প্রধান মার্ক রুত্তে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বৈঠকের পর ন্যাটো প্রধান মার্ক রুত্তে বলেন, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধে যেভাবে মানুষ হত্যা হচ্ছে, তা বন্ধ করতে হবে। এছাড়া ইউক্রেনের অবকাঠামো ধ্বংসও আমাদের বন্ধ করতে হবে। এটি একটি ভয়াবহ যুদ্ধ।’

যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রাম্প ‘অচলাবস্থা ভেঙেছেন’।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁ বলেছেন, ‘আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিরো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার জন্য মার্কিন প্রতিশ্রুতি।’

তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছি যা কয়েক দিন বা সপ্তাহ আগেও স্পষ্ট ছিল না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিলো নিরাপত্তা পরিকল্পনা আরো উন্নত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি।’

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, ‘আমি কল্পনাও করতে পারছি না যে, পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে। তাই, আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। এর প্রথমটি হলো, নিরাপত্তার নিশ্চয়তা। এটা কীভাবে নিশ্চিত করা যায় যে, এটি (যুদ্ধ) আবার ঘটবে না। এটাই সব ধরনের শান্তির পূর্বশর্ত।’

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, আজ আমরা যে এই টেবিলে বসেছি, এটা খুবই প্রতীকী। তা এই অর্থে যে, টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইউক্রেন ইস্যুতে বৈঠক ফলপ্রসূ হয়েছে : ইউরোপীয় নেতারা

আপডেট সময়: ০৬:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫