আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মেঘালয়ে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢুকে কয়েকজন গ্রামবাসীর ওপর হামলা চালান অভিযুক্তরা। স্থানীয় জনগণ ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতিরোধে তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশে ফেরার আগেই চারজনকে আটক করে বিএসএফ ও গ্রামবাসী। পরে রোববার মুবারক হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল ও.পি. উপাধ্যায় বলেন, “বিএসএফ, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সফলতা পাওয়া গেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ্লাং জিরওয়া জানান, রোববার পাঁচ অভিযুক্তকেই মাওকিরওয়াত আদালতে তোলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারদের একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারুফুর রহমান, যিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

মেঘালয়ে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এক পুলিশসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫