আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কার্যালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এনডিটিভি ও পিটিআইয়ের খবরে বলা হয়, বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নালন্দা জেলা, যেখানে একদিনেই ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভৈরালি জেলায় মারা গেছে ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন।

বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি তিনি প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আবহাওয়া খারাপ থাকলে বাড়ির বাইরে না যাওয়ার এবং যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, চলমান মৌসুমে রাজ্যটিতে বজ্রপাতের আশঙ্কা আরও বাড়তে পারে। জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: গাজী শাহজাহান সিরাজের মায়ের ইন্তেকালে সাহিত্যপাতা পরিবারের শোক

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

আপডেট সময়: ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫