আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘ইরানে এবার হামলা হলে জবাব আরো কঠোর ও নিখুঁত হবে’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ইরানে এবার কোনো ধরনের হামলা হলে জবাব আরো কঠোর ও নিখুঁত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টাকে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বুধবার ইইউ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষ নীতি থেকে বিচ্যুত হয়, তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে। আইএইএ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বিমুখী নীতি পরিবর্তন করবে কি না তার ওপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি নির্ভর করছে। ইইউ প্রেসিডেন্টকে পেজেশকিয়ান আরো বলেন, ইরানের ওপর আর কোনো ধরনের হামলা হলে জবাব আরও কঠোর এবং নিখুঁত হবে।

গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আইএইএ। সেখানে বলা হয়, ইরানের কাছে প্রায় সাড়ে চারশ কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। আইএইএ এই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর, ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরাইল। জবাবে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাত। তার আগে ইরানের তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্রও।

ইরান-ইসরাইলের সংঘাত বাধার পর তেহরান অভিযোগ করেছিল, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরাইলকে হামলার অজুহাত তুলে দেয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

‘ইরানে এবার হামলা হলে জবাব আরো কঠোর ও নিখুঁত হবে’

আপডেট সময়: ০১:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫