আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরান শেষ পর্যন্ত ‘লড়তে প্রস্তুত’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ইরান যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপমন্ত্রী সাঈদ খতিবজাদে।

আল জাজিরাকে তিনি বলেন, ইরান ইসরায়েলের ‘অযৌক্তিক, বেপরোয়া এবং উগ্র কর্মকাণ্ড’ থামানোর জন্যই কাজ করছে। খতিবজাদে আরও বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘অন্যায়’ এবং ‘অযৌক্তিক’ হামলার জবাব দিতে ইরান অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা এই লড়াই চালিয়ে যাব। ’ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ, যেখানে ইরান আত্মরক্ষার জন্য দীর্ঘ সময় যুদ্ধ চালিয়েছিল।

‘আমরা শেষ পর্যন্ত লড়ার জন্য প্রস্তুত,’ বলেন তিনি। ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে নতুন করে নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এদিকে মার্কিন হামলার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের কথা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইরান শেষ পর্যন্ত ‘লড়তে প্রস্তুত’

আপডেট সময়: ০৩:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫