আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে: ট্রাম্প

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সেই শান্তি প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তি করা এবং চুক্তিটি হবে,”।

এক্ষেত্রে ভারত-পাকিস্তান সংঘর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত বন্ধে নিজের সাম্প্রতিক ভূমিকার প্রতি ইঙ্গিত করেছেন তিনি।

“একইভাবে শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে!,” বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, “এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বোঝে।”

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাসের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করছে ট্রাম্প প্রশাসন। যদিও পক্ষগুলো এখনও যুদ্ধবিরতির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি।

এর মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা-পাল্টি হামলা শুরু হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে: ট্রাম্প

আপডেট সময়: ০৩:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫