আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

চেয়ারম্যান জানান, ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন করে বোর্ডে পাঠানো শুরু করেছেন। তবে এখনো অনেক খাতা হাতে আসেনি। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর ইনপুট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছে। এতে ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা নির্ধারিত সময়সীমার মধ্যেই খাতা জমা দিয়েছেন। সুতরাং এতে বড় কোনো সমস্যা হয়নি। আমরা চেষ্টা করছি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে।

ফলের অপেক্ষায় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী রয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্র থেকে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশ নেয়।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

আপডেট সময়: ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫