আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মোসলেমা আদর্শ একাডেমির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

“ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো; জ্ঞানের আলো সঙ্গে নিয়ে দেশটাকে গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের প্রথম কিন্ডারগার্টেন স্কুল মোসলেমা আদর্শ একাডেমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোসলেমা আদর্শ একাডেমির উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালক খোরশেদ আলম, নজরুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, শামীম হোসাইনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, “মোসলেমা আদর্শ একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

পরে অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

মোসলেমা আদর্শ একাডেমির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আপডেট সময়: ১২:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬