আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইন্দোনেশিয়া ভূমিধসের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি গ্রামে ভূমিধস ও বন্যার ঘটনায় উদ্ধারকর্মীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। রোববার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রামে মধ্যরাতের ঠিক আগে জলমগ্ন হয়ে পড়ে। এ সময় অনেক গ্রামবাসী ঘুমিয়ে ছিল। এ প্রাকৃতিক দুর্যোগে প্রাথমিকভাবে দশ জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। এতে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত এবং শত শত লোককে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি এএফপি’কে বলেন, ‘আজ সকাল পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।’ খবরে বলা হয়, বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা লক্ষ্য করা যায় এবং বন উজাড়ের কারণে কিছু অঞ্চলে সমস্যাটি আরও বেড়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টির কারণে দ্বীপপুঞ্জের কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এই মাসের শুরুর দিকে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

ইন্দোনেশিয়া ভূমিধসের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

আপডেট সময়: ১০:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪