আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজানে গাজায় নৃশংস অপরাধ বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

গাজায় নৃশংস অপরাধ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রবিবার রমজান উপলক্ষে দেয়া এক বিশেষ বার্তায় এ আহ্বান জানান বাদশাহ। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তায় ৮৮ বছয বয়সী বাদশাহ বলেন, এ বছর রমজান এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি। বাদশাহর লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। বার্তায়, গাজায় নিরাপদে মানবিক ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান বাদশাহ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই ওই বক্তব্যটি দেন তিনি। ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসাবে, সৌদি আরবের সৌভাগ্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান বাদশাহ। তবে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা এমন এক সময়ে রোজার প্রস্তুতি নিচ্ছেন, যখন তাদের ওপর নির্বিচারে হামলা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন বাদশাহ। এমনিতেই অনাহারে কাটাচ্ছে গাজাবাসী। তার ওপর রমজান তাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে অনাহারে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৬৫৪ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

রমজানে গাজায় নৃশংস অপরাধ বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

আপডেট সময়: ১২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪