আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে সাংবাদিকদের সঙ্গে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থার একজন সাংবাদিক জেলেনস্কি- ট্রাম্পের বৈঠক কভার করার জন্য ওভাল অফিসে অনুমোদন পেলেও বার্তা সংস্থা এপি এবং রয়টার্সকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রেস পুলে থাকার অনুমতি দেওয়া হয়নি।

নেতাদের বৈঠকের জন্য ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের একটি গ্রুপের মধ্যে ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাস-এর একজন সংবাদকর্মী। যদিও হোয়াইট হাউস, তাস কর্মীদের প্রবেশের অনুমতি অস্বীকার করেছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পুলের জন্য অনুমোদিত মিডিয়ার তালিকায় তাস ছিল না। প্রেস অফিসের কর্মীদের নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রেস সেক্রেটারি তাকে বের করে দেন। কর্মকর্তা বলেন, প্রেস কনফারেন্সের জন্য অনুমোদিত তালিকায় তার নাম নেই। সম্প্রতি ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক কভার করতে এপি, রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে সাংবাদিকদের সঙ্গে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা

আপডেট সময়: ০৮:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫