আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইতিহাস গড়ে ফার্স্ট লেডি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্টের মেয়ে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়ে আসিফা ভুট্টো। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আসিফ আলি। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ের নাম ঘোষণা করবেন। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। আর এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। দেশটির ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। রোববার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এ নিয়ে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

ইতিহাস গড়ে ফার্স্ট লেডি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্টের মেয়ে

আপডেট সময়: ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪