আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার বার্তা দিতে পারল না চীন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে বলেই জানালেন ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই। খবর আলজাজিরার। ইউরোপের এই সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসার চেষ্টা করছে চীন। ইতিমধ্যে এই যুদ্ধ বন্ধ করতে ১২ দফার একটি প্রস্তাব দিয়েছে বেইজিং। পাশাপাশি দুপক্ষের সঙ্গে অনেকবার আলোচনা করেছে তারা।

তবে এই যুদ্ধে চীন নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় পশ্চিমাদের সমালোচনায় পড়েছে দেশটি। এমনকি ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পরও মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে বেইজিং।সবশেষ ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়। তিনি বলেন, শেষ পর্যন্ত তারা সবাই একমত হয়েছে যে এই যুদ্ধ বন্দুকের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আবার সব পক্ষই বর্তমান পরিস্থিতির ক্রমাগত অবনতি বিষয়টির কথাও মানে। পরিস্থিতি শান্ত করতে তারা সবাই চীনা আহ্বানের সঙ্গে একমত। এই সংকটে চীন আরও গঠনমূলক ভূমিকা রাখবে বলেই তাদের প্রত্যাশা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার বার্তা দিতে পারল না চীন

আপডেট সময়: ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪