আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুর পাল্টিয়ে ট্রাম্প বললেন, ডব্লিউএইচওতে যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করব

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

আবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি তিনি পুনর্বিবেচনা করবেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েকদিন পর গতকাল শনিবার লাস ভেগাসে এক সমাবেশে তিনি বললেন, ‘এটা হয়তো আমরা আবার বিবেচনা করব। আমি জানি না। হয়তো করব। তার আগে কিছু বিষয় ঠিকঠাক করতে হবে।’

এর আগে করোনা মহামারি ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প। এরপর বলেছিলেন, ২০২৬ সালের ২২ জানুয়ারি ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। এখন তিনি সুর পাল্টে বলছেন, বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি তহবিল দেয় যুক্তরাষ্ট্র। সংস্থাটির মোট অর্থায়নের প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে থাকে।

গতকাল লাস ভেগাসে ট্রাম্প বলেন, ডব্লিউএইচওতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের বেশি অর্থ প্রদানের বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট। কারণ, চীনের জনসংখ্যা অনেক বেশি।

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নিয়েছিলেন।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন। যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় যুক্তরাষ্ট্র।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

সুর পাল্টিয়ে ট্রাম্প বললেন, ডব্লিউএইচওতে যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করব

আপডেট সময়: ০৩:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫