আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আল জাজিরার সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগ তুলে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যদিও এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না। কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এদিকে, আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি।

তবে, হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলছে, আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে আল জাজিরা। এই টেলিভিশনকে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করা হচ্ছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল। সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

আল জাজিরার সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আপডেট সময়: ১২:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫