আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

খুলনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী আলীনূর ডাবলু। শনিবার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিনে ৫ রাউন্ডসহ মোট ৮ রাউন্ড গুলি ‍উদ্ধার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাটের নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে ২ টি তলোয়ার, ৩ টি গুপ্তি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি হাতুড়ি এবং ০২ টি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ১ টি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়, ফলে সে সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাবলুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনকরে জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেপ্তারে এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল আলীনূর ডাবলু এছাড়াও সে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় যে, তার বিরুদ্ধে প্রতারণা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪