আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় আগুন নিয়ন্ত্রণে, পাট গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

খুলনা নগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টা ২০মিনিটের দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। এরপর আগুনের কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে।

এদিকে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। কিছু মানুষ আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। আবার উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজ কিছুটা বিঘ্নিত হয়। কয়েক দফা পুলিশ উৎসুক জনতাকে সরিয়ে দেয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

খুলনায় আগুন নিয়ন্ত্রণে, পাট গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

আপডেট সময়: ০৫:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪