আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেনাপোলে এক কোটি ৭২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

খুলনা-বেনাপোল কমিউটার এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল রেল স্টেশনে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন তল্লাশি করে এই হেরোইন ও কোকেনের চালান আটক উদ্ধার করেছে বিজিবি। কোকেন এবং হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

যশোর বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনা-বেনাপোল রুটে চালাচালরত কমিউটার এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযান পরিচালনার সময় ট্রেনের ভেতর সন্দেহভাজন ১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকার ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম ওজনের হেরোইন ও কোকেন (মাদকদ্রব্য) উদ্ধার করতে সক্ষম হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদকের চালান ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

বেনাপোলে এক কোটি ৭২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

আপডেট সময়: ০৪:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪