আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাশ্মিরে গুলিতে চিকিৎসকসহ নিহত ৬

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

ভারতের জম্মু ও কাশ্মিরে গুলিতে একজন চিকিৎসক ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল রোববার সন্ধ্যায় গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণস্থলে এই হামলার ঘটনা ঘটে।

রোববার (২০ অক্টোবর) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে ‘বর্বর ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, হামলাকারীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়, যারা গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

জম্মু ও কাশ্মির পুলিশের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়েছে, ‘গঙ্গাঙ্গির, গান্ডারবালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’

এ ঘটনার নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি এক্স হ্যান্ডেলে বলেন, ‘ভয়াবহ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। নিরীহ শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের সঙ্গে জড়িত ছিল।’

মাত্র দুই দিন আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। জৈনপুরের স্থানীয় মানুষ গুলিবিদ্ধ শ্রমিকের দেহ দেখে পুলিশে খবর দেয়। অনন্তনাগের সঙ্গম এলাকায় থাকতেন অশোক চৌহান নামের ওই শ্রমিক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাশ্মিরে গুলিতে চিকিৎসকসহ নিহত ৬

আপডেট সময়: ০৫:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪