আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কারাগারে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সোমবার (৭ অক্টোবর) বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এ সময় আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহেশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায় একাধিক মামলা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কারাগারে

আপডেট সময়: ০১:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪