আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে জাতীয় শিশু দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে সাতক্ষীরা খুলনা রোডস্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কান্তি শর্মা’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, হীরালাল সরকার, আফজাল হোসেন, আলমগীর রহমান, আনোয়ার হোসেন, সন্ধ্যা মন্ডল, আইভি নাজমিন প্রমুখ। এ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, হামদ/নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময়: ০৩:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪