আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই গরুর মাংসের দাম বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি কেজি মাংস বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়, বর্তমানে তা বেড়ে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভোক্তাদের অভিযোগ, গত রমজান মাসেও সরকারি নির্দেশনা অনুযায়ী ৭০০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়েছিল। অথচ বর্তমানে কোনো কারণ বা ঘোষণা ছাড়াই দাম বাড়ানো হয়েছে। এছাড়া নতুন করে আরোপ করা হয়েছে বিতর্কিত শর্ত প্রতি কেজি মাংসের সঙ্গে বাধ্যতামূলকভাবে ২৫০ গ্রাম হাড় নিতে হচ্ছে। এতে ক্রেতারা নির্ধারিত দামে পুরোপুরি মাংস পাচ্ছেন না বলে অভিযোগ করেন। একাধিক ক্রেতা জানান, “কোনো ধরনের ঘোষণা বা প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই এভাবে দাম বাড়ানো অযৌক্তিক। উপরন্তু জোর করে হাড় দেওয়া হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।” আরও অভিযোগ রয়েছে, কিছু অসাধু কসাই প্রাণিসম্পদ দপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রুগ্ন ও মৃত গরু-ছাগল জবাই করে বাজারে বিক্রি করছে। ভোর রাতে জবাই করা পশুর মাংস সারাদিন বিক্রি করা হলেও তা তদারকির কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রির বিষয়টিও উদ্বেগজনক বলে জানিয়েছেন সচেতন মহল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবির বলেন, “মাংসের মূল্য বৃদ্ধি করা হয়েছে- এ বিষয়ে আমার জানা নেই। জেলায় সরকারি কোনো কসাইখানা না থাকায় পশু জবাইয়ের আগে রুগ্ন বা অসুস্থ কিনা তা নিয়মিত পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।” তিনি আরও বলেন, “জবাইয়ের পর মাংস সাধারণত ৪-৫ ঘণ্টা ভালো থাকে। এরপর বাইরে রাখলে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সারাদিন খোলা অবস্থায় মাংস বিক্রি করা স্বাস্থ্যসম্মত নয়।” ভুক্তভোগীরা দ্রুত বাজার মনিটরিং জোরদার, নির্ধারিত দামে মাংস বিক্রি নিশ্চিতকরণ এবং অসাধু কসাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

আপডেট সময়: ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬