স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম ব্রিফিং প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা তদবির ছাড়াই যোগ্য প্রার্থীদের বাছাই নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। জানা গেছে, আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে লিখিত পরীক্ষা এবং ১৩ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























