আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

খুলনা ব্যুরো: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিষিদ্ধ মৌসুমেও বিষ প্রয়োগ করে মাছ শিকার চলছে, যা বনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জসহ বিভিন্ন অভয়ারণ্য এলাকায় কাকড়া, চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ বিষ দিয়ে ধরা হচ্ছে। একইভাবে পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের নীলকমল, পাথকষ্টা, নোটাবেকি, পুস্পকাটিসহ বিভিন্ন এলাকায়ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ রয়েছে। স্থানীয় জেলেদের অভিযোগ, প্রভাবশালী মহল ও কিছু অসাধু ব্যক্তির সহায়তায় শত শত নৌকা নিয়ে সংগঠিতভাবে এই শিকার চলছে। প্রতিটি নৌকা থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে বন বিভাগ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নিয়মিত অভিযান পরিচালনা করে জেলেদের আটক ও নৌকা জব্দ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার

আপডেট সময়: ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬