আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ২ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন আরাফাত নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬-এর একটি দল। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমালার ডাংঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাতকে হাতেনাতে আটক করা হয়। র‍্যাব জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পলাশপোল এলাকার মধুমালার ডাংঙ্গী কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক সিন্ডিকেট স্থানীয় যুবসমাজের জন্য হুমকি হয়ে উঠেছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল। এদিকে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানা-তে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আটক ইয়াসিন আরাফাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময়: ০৩:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬