আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সংঘর্ষ ও পুলিশ হত্যা : খুলনায় পুলিশের ৩ মামলা, আসামি ৮৫০০

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, থানায় হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ৮ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

খুলনার পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় সন্ত্রাসীরা হরিণটানা থানায় আক্রমণ করে। এ সময় ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ওই থানায় মামলা হচ্ছে। পুলিশের একটি ৫ টন ওজনের পিকআপ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সদর থানায় আরেকটি মামলা হয়েছে। সব মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

লবণচরা থানার ওসি মমতাজুল হক জানান, এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে শুক্রবার রাতে লবণচরা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। হরিণটানা থানার ওসি জানান, থানায় হামলা, পুলিশ সদস্যরা আহত হওয়ার ঘটনায় ৫/৭ হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক একটি মামলা হয়েছে।

সদর থানা ওসি কামাল হোসেন খান জানান, পুলিশের পিকআপে আগুনের ঘটনায় ৪০০/৫০০ ব্যক্তির নামে মামলা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সংঘর্ষ ও পুলিশ হত্যা : খুলনায় পুলিশের ৩ মামলা, আসামি ৮৫০০

আপডেট সময়: ০১:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪